তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তালা (সাতক্ষীরা)প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় আলিফ(৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫মার্চ) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে

2026-03-15T18:03:38+00:00
2026-03-15T18:03:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৮৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


 সাতক্ষীরার তালা উপজেলায় আলিফ(৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫মার্চ) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে তেতুলতলা নামক পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 সে সুরুলিয়া ইউনিয়নের শার্শা গ্রামের মাজেদ গাজী ও সিমা বেগমের ছেলে। 


মৃত্যু শিশুর মামা লাবু গাজী বলেন,আমার বোন সিমা বেগম কিছুদিন ধরে বালিয়াদহ গ্রামে আমাদের এখানে থাকে। তার ছেলে আলিফকে নানা নবা গাজী ও নানী করুণা বেগমের কাছে রেখে হলুদ শুকানোর কাজে যায়। দুপুরে দিকে শিশুটি মগ নিয়ে নানির সাথে পুকুর ঘাঠে খেলা করছিল। অসাবধানতাবসত সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত: অবস্থায় পানি থেকে তোলা হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তালা থানা ভারপ্রাপ্ত কর্রমর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy