প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ২৪৮)

X
ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারী জেলার ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডোমার উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক, জেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমনের ব্যাক্তিগত আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় ডোমার বাটার মোড়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম কালু।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহিদার রহমান মানিক, ইলিয়াস হোসেন, হরিণচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল হোসেন প্রমূখ। ইফতার মাহফিলে ব্যবসায়ী, চাকুরীজিবী, রাজনীতিবীদ, দলের নেতা-কর্মী, সনাতন ধর্মের প্রতিনিধি, শিক্ষক, সুশিল সমাজ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।