ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২)গ্রেপ্তারকরেছে পুলিশ।কক্সবাজারের

2026-03-15T18:38:16+00:00
2026-03-15T18:38:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১০৫)
আসামি সাঈম উদ্দীন গ্রেপ্তার করেছে পুলিশ
X

আসামি সাঈম উদ্দীন গ্রেপ্তার করেছে পুলিশ


কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২)  গ্রেপ্তার করেছে পুলিশ।কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২)  গ্রেপ্তার করেছে পুলিশ।কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার রাতে  চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে ভিকটিমকে অপহরন করে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে। তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ন লুট করে। 

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সাঈম আত্মগোপনে চলে যায়।
শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানা পুলিশের এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাঈম উদ্দীনকে গ্রেফতার করেন। সে ওই এলাকারই বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy