প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ১৬৬)

X
চাল বিতরণ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে রবিবার থেকে ঈদ শুভেচ্ছার ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।
সকালে নীলফামারী পৌরসভার সুবিধাভোগীদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন পৌর প্রশাসক সাইদুল ইসলাম।
পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, প্রধান সহকারী আবু জারজিস বেজবাহুনুর লুলু, টিকাদান পরিদর্শক ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানায় জেলার চারটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নে ২লাখ ৫৩হাজার ৮০৬টি কার্ডের বিপরিতে জন প্রতি ১০ কেজি হারে ২হাজার ৫৩৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, দরিদ্রদের তালিকা করে প্রত্যেককে দশ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।