নজরবিডির উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল

আমিনুল ইসলাম (উত্তরা)

রাজধানী

রাজধানীর উত্তরায় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডট কম (nazarbd)–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার ও

2026-03-15T20:03:28+00:00
2026-03-15T20:03:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরবিডির উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল
আমিনুল ইসলাম (উত্তরা)
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৮১)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

রাজধানীর উত্তরায় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডট কম (nazarbd)–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম ও অসহায় শিশুদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে ইফতার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলী আকবর আলী বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন পত্রিকা, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়, তাহলে সেই দেশ থেকে দুর্নীতিসহ নানা ধরনের অপরাধ অনেকটাই কমে আসতে পারে। কারণ সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে গেলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনমত তৈরি হয় এবং জবাবদিহিতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, অনলাইন এমন একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব সহজেই গুরুত্বপূর্ণ খবর জানতে পারে। প্রযুক্তির এই অগ্রগতির ফলে তথ্য এখন আর শহরকেন্দ্রিক নয়; বরং গ্রামাঞ্চলের সাধারণ মানুষও দ্রুত সংবাদ পেয়ে সচেতন হতে পারছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই নজরবিডি ডট কম দেশের প্রায় আঠারো কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সামনে রেখে নজরবিডি ভবিষ্যতে আরও শক্তিশালী গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।

সভাপতির বক্তব্যে নজরবিডির সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমাদের সমাজে একটি সমস্যা প্রচলিত আছে। অনেক সময় কাউকে কোনো কাজের কথা বললে সে বলে—এটা আমার কাজ নয়, এটা অন্য কারও দায়িত্ব। এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে সমাজ বদলে যাবে এবং দেশ আরও উন্নত ও সুন্দর হবে।

তিনি বলেন, বাংলায় একটি প্রবাদ আছে—“সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।”

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও এসবিডিএল ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সরকার, ব্যবসায়ী ও সমাজসেবক এবং নজরবিডি ডট কমের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন আনু। উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি শেখ মনিরুজ্জামান জুয়েল, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির।  উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থাপনায় ছিলেন নজরবিডি’র সহ সম্পাদক অদ্রি আলাউদ্দিন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy