মুন্সিবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসির ইফতার ও দোয়া মাহফিল

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার

2026-03-15T20:53:33+00:00
2026-03-15T20:53:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুন্সিবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসির ইফতার ও দোয়া মাহফিল
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৩০২)
ইফতার ও দোয়া মাহফিল
X

ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

রবিবার (১৫ মার্চ) বিকেলে মুন্সিবাজারে অবস্থিত ব্যাংকটির শাখার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাংকের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংক পিএলসি মুন্সিবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুর রহমান সোহাগ। তিনি বলেন, গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা ও সহযোগিতাই ব্যাংকের অগ্রযাত্রার মূল ভিত্তি। গ্রাহকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং পবিত্র রমজানের শিক্ষা ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই পবিত্র মাসের চেতনাকে ধারণ করে সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতি বছরের ধারাবাহিকতায় ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে ব্যাংক পরিবার আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা ব্যাংকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy