প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫৮ পিএম (ভিজিট : ৫১)

X
ওসির সতর্কবার্তা
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারসহ বিভিন্ন হাটবাজারের ফুটপাত দখল মুক্ত করতে ওসির হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের সতর্কতা জারি করেছেন।
রবিবার দুপুরে আলেকজান্ডার বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে দখল মুক্ত করতে রামগতি থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) লিটন দেওয়ান আসন্ন ঈদুল ফিতরের সড়কের যানজট ও ফুটপাত ব্যবহার করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এ সতর্কতা জারি করেন।
তিনি ফুটপাতের সকল অবৈধ দখলদার ব্যবসায়ীদের উদ্দেশ্য বলতে শুনা যায় ওই দিন সন্ধার আগেই ফুটপাত খালি করে দোকান পাট যেন সরিয়ে নেন। দ্বিতীয় বার বলা হবে না।পরবর্তীতে যাকেই পাওয়া যাবে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তি মুলুক ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তার সাথে ছিলেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌরসভা ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।