আত্রাইয়ে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজানের স্নিগ্ধতায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আরব সরকারের

2026-03-15T21:14:08+00:00
2026-03-15T21:14:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ২২০)
উপহারের খেজুর বিতরণ
X

উপহারের খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজানের স্নিগ্ধতায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায়। 

​রোরবার (১৫ মার্চ) বৈকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেজুর বিতরণ করা হয়।

​​উপজেলা প্রশাসনের তথ্যমতে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, ​মোট বরাদ্দ ছিল ১৮ কার্টুন উন্নতমানের খেজুর। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৪৪ কেজি  খেজুর। উপজেলার মোট ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে। 

খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহারের খেজুর আমাদের উপজেলার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক বিশেষ আনন্দ। 

আমরা অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে এই উপহার পৌঁছে দিতে পেরে আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো, রমজানের পবিত্রতায় কোনো শিক্ষার্থী যেন নিজেকে অবহেলিত মনে না করে এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পারে।

এসময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ সরকারি দপ্তরের বিভিন্ন  কর্মকর্তাগণ প্রমুখ। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy