জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সাভারের ইসলামনগরের ভাড়া বাসা থেকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক

2026-03-15T21:27:23+00:00
2026-03-15T21:27:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১৯১)
নিহত শারমিন জাহান
X

নিহত শারমিন জাহান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সাভারের ইসলামনগরের ভাড়া বাসা থেকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ওই ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় ওই ভাড়া বাসায় থাকতেন।

শারমিনের স্বামীর ভাষ্যমতে, ‘দুপুরে তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান যে বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বিকল্প উপায়ে বাসার ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন। ​পরবর্তীতে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী বলেন, ‘শারমিনকে বিকেল সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হয়। ওই সময় তিনি মৃত অবস্থায় ছিলেন। তখন আমরা তাকে মৃত ঘোষণা করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া জানান, ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় আনা হয়। পরীক্ষা করে দেখা যায় তিনি মৃত।

সাভার থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy