নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেকে দেখতে চান স্থানীয়রা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলার রাজনীতির পরিচিত মুখ ও প্রবীণ রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

2026-03-16T11:37:28+00:00
2026-03-16T11:37:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেকে দেখতে চান স্থানীয়রা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ২১৩)
রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার
X

রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার

নরসিংদী জেলার রাজনীতির পরিচিত মুখ ও প্রবীণ রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত থেকে জেলার মানুষের জন্য কাজ করে আসছেন।

রাজনৈতিক জীবনে তিনি নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানেও তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন বলে স্থানীয়দের দাবি।

জেলার বিভিন্ন সচেতন মহল মনে করেন, তাকে যদি নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

স্থানীয়দের মতে, একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতা হিসেবে তোফাজ্জল হোসেন মাস্টার দায়িত্ব পেলে নরসিংদীর অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কাজগুলো আরও গতিশীল হবে।

সচেতন মহলের অভিমত, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থ বিবেচনায় একজন অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। আর সেই জায়গায় তোফাজ্জল হোসেন মাস্টারকে একটি যোগ্য নাম হিসেবে দেখছেন অনেকেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy