জাবি শিক্ষার্থী শারমিন হত্যায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চান উপাচার্য

অনলাইন ডেস্ক

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ

2026-03-16T12:09:43+00:00
2026-03-16T12:09:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবি শিক্ষার্থী শারমিন হত্যায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চান উপাচার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৬৫)
জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
X

জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত পরিচালক মমোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন জাহান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য শারমিন জাহানের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

একই সঙ্গে নিহত শারমিন জাহানের চাচা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করছে। ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘শারমিন জাহানের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।’

তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উপাচার্য নিহত শারমিন জাহানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




  বিষয়:   জাবি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy