আখাউড়ায় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায়

2026-03-16T12:15:03+00:00
2026-03-16T12:47:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ১২:৪৭ পিএম  (ভিজিট : ২০৬)
X

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যায় পৌরশহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেম। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাখ্যা রঞ্জন ঘোষ, ইউসুফ সারোয়ারসহ প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সুস্থতা কামনা করা হয়। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু,সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা প্রকৌশলী এলজিইডি আমিনুল ইসলাম সুমন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী,আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন খান, বিএনপি নেতা সোহাগ খান, শফিকুল আলম তুরান, নাহিদুল ইসলাম, আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy