নকলায় ভেড়া উপহার দিয়ে ১২ ভিক্ষুককে পূনর্বাসিত করলেন আইডিএ

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার দিয়ে পূনর্বাসিত করলেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)।সোমবার (১৬ মার্চ) সকালে “ভিক্ষুক থেকে

2026-03-16T13:39:54+00:00
2026-03-16T13:39:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নকলায় ভেড়া উপহার দিয়ে ১২ ভিক্ষুককে পূনর্বাসিত করলেন আইডিএ
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ২৭৩)
নকলায় ভেড়া উপহার দিয়ে ১২ ভিক্ষুককে পূনর্বাসিত করলেন আইডিএ
X

নকলায় ভেড়া উপহার দিয়ে ১২ ভিক্ষুককে পূনর্বাসিত করলেন আইডিএ

শেরপুরের নকলায়  ১২ ভিক্ষুককে ভেড়া উপহার দিয়ে পূনর্বাসিত করলেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)।

সোমবার (১৬ মার্চ) সকালে “ভিক্ষুক থেকে ক্ষুদ্র ভেড়ার খামার উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলার কায়দা দক্ষিন এলাকায় আইডিএ অফিস প্রাঙ্গণে এ ভেড়া বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেড়া বিতরণ অনুষ্ঠানে আইডিএ'র চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা'র সভাপতিত্বে আইডিএ'র সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুমান হাসান। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে স্বগত বক্তব্য রাখেন আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে স্বনির্ভর হতে সহায়তা করবে।

আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর আওতায় ১২ জন ভিক্ষুককে পূনর্বাসিত করার লাক্ষে বিনামূল্যে প্রতিজনকে ২টি করে মোট ২৪টি ভেড়া বিতরণ করা হয়, যাতে তারা ভেড়া পালন করে আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে পারেন। 

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ভিক্ষুকদের মাঝে ভেড়া তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy