প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে রাস্তায় মানুষের ঢল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর হতে সবার আগে বাংলাদেশ

2026-03-16T14:09:37+00:00
2026-03-16T14:35:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে রাস্তায় মানুষের ঢল
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ২:৩৫ পিএম  (ভিজিট : ৮৮)
সৈয়দপুর বিমানবন্দর হতে সবার আগে বাংলাদেশ লেখা বাসে যাওয়ার পথে প্রধান মন্ত্রী তারেক রহমানকে দেখতে রাস্তায় দুই ধারে নেতাকর্মীদের ঢল
X

সৈয়দপুর বিমানবন্দর হতে সবার আগে বাংলাদেশ লেখা বাসে যাওয়ার পথে প্রধান মন্ত্রী তারেক রহমানকে দেখতে রাস্তায় দুই ধারে নেতাকর্মীদের ঢল

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর হতে সবার আগে বাংলাদেশ লেখা বাসে যাওয়ার পথে প্রধান মন্ত্রী তারেক রহমানকে দেখতে রাস্তায় দুই ধারে নেতাকর্মীদের ঢল নামে। 

আজ সোমবার (১৬মার্চ) সৈয়দপুর বিমানবন্দর হতে বাসে যাওয়ার পথে এসময় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান মন্ত্রী তারেক রহমান। 

চিরিরবন্দর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম মেজবা বলেন, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুর কাহারোল উপজেলা যাওয়া পথে আমরা নেতাকর্মী ও সাধারণ মানুষ বাংলাদেশের প্রধান মন্ত্রীকে একনজর দেখতে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে রাস্তার মানুষের ঢল নামে। এসময় মাননীয় প্রধান মন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। 

প্রধান মন্ত্রী তারেক রহমান দেখেত আসা হালিমা বেগম (৫৫) বলেন, তারেক রহমানকে দেখেতে পুনট্টি ইউনিয়ন থেকে রাণীরবন্দর বাজারে এক ঘন্টা ধরে দাড়িয়ে অপেক্ষা করছি প্রধান মন্ত্রীকে দেখব। এর আগের প্রধান মন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখছি এবার তারেক রহমানকে দেখলাম বাস থেকে হাত নেড়ে আমাদের সালাম জানালেন মনটা খুশিতে ভরে গেলো অনেক দুর থেকে দেখতে এসে ঘন্টা খানেক দাড়িয়ে থেকে তারেক রহমানকে কাছ থেকে দেখতে পেলাম।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, দিনাজপুর ৪ চিরিরবন্দর-খানসামা উপজেলা বিএনপির  একটি সুশৃংখল বিএনপি, আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর হতে যাওয়ার পথে দুই উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ শাহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বর্তমান বাংলাদেশের প্রধান মন্ত্রীকে দেখতে একজনন দেখতে রাস্তায় দুই ধারে দাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন এর মধ্যে দিয়ে উত্তরের কৃষি নির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। পর্যাক্রমে জেলার আরো বেশি কিছু নদ নদী আছে সেগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। বর্ষার মৌসুমে জলাবন্ধতা দেখা দেয় আবার শুকনো মৌসুমে নদী শুকিয়ে যায় সেজন্য এসব সংকট নিরসনে সরকার খাল খননের উদ্যোগ কৃষিতে বিপ্লব ঘটাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy