চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন

2026-03-16T14:17:52+00:00
2026-03-16T14:17:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৪৮)
চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার
X

চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৫ মার্চ) রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সিগারেটের চালানটি জব্দ করে।

​এই অভিযানে আটক হওয়া দুই যাত্রী হলেন বাঁশখালীর হাসান মিয়া এবং চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিম। তাদের ব্যাগেজ তল্লাশি করে পাওয়া এই অবৈধ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৫৮ হাজার টাকা। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত সিগারেটগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্ত দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা থেকে মৌখিকভাবে কঠোর সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy