কেন্দুয়ায় লোকসংস্কৃতি সংগ্রাহক রাখালের জন্মদিন পালন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক, পালা নাট্যকার রাখাল বিশ্বাস এঁর ৬৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

2026-03-16T14:22:54+00:00
2026-03-16T14:22:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় লোকসংস্কৃতি সংগ্রাহক রাখালের জন্মদিন পালন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



নেত্রকোণার কেন্দুয়ায় লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক, পালা নাট্যকার রাখাল বিশ্বাস এঁর ৬৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৫ মার্চ) সাড়ে ৪টায় চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

সাহিত্য সংগঠন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় প্রথমে উপস্থিত কবি, সাংবাদিক, নাট্যকার, অভিনেতা, রাজনীতিক ও শিক্ষকবৃন্দ রাখাল বিশ্বাসকে তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানান ৷

পরে উপস্থিত রাখাল বিশ্বাসের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও অভিনেতা জহিরুল আলম ভূঞা, গীতিকবি মির্জা রফিকুল ইসলাম ভান্ডারী, শিক্ষক  মুখলেছুর রহমান বাঙালী, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক মোজাম্মেল হক, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সালাম প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন, কবি ও শিক্ষক দ্বিপান্বিতা খানম, অভিনেতা ও রাজনীতিক মনির মিল্কী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মাঈন উদ্দিন, বাউল মুকুল সরকার, সবুজ বয়াতি, লেখক রজদুলাল রায়, কবি, সাংবাদিক ও আইটি উদ্যোক্তা মনিরুজ্জামান রাফিসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ । 

রাখাল বিশ্বাস বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন প্রখ্যাত পালা নাট্যকার, অভিনেতা ও সংস্কৃতি ব্যক্তিত্ব, যিনি বাঙালি আদি ঐতিহ্য যাত্রাপালা শিল্পকে সমৃদ্ধ করেছেন । তিনি লোকসাহিত্য ও বাউল গান নিয়েও কাজ করেছেন । জন্ম কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামের শাহপাড়া এলাকায় । তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ‘লোকসাহিত্যের অন্বেষণে’, ‘দুঃখিনী বধূ’, ‘নীলদরিয়ার মাঝি’ ও ‘বাউল দীন শরতের মালজোড়া গান’‘, সংস্কৃতির পাঁচফোড়ন’, ও ‘আমি তুমি সে’ অন্যতম । এছাড়া ২০২৬ সালেও লোকসাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি এবং যাত্রা - নাট্যের তত্ত্বদর্শন নামে আরো দুটি বই প্রকাশিত হয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy