প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম (ভিজিট : ১১১)

X
প্রতীকী ছবি
নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত মমেজা খাতুন (৬৩) নামে এক সেই মহিলার লাশ দীর্ঘ সময় পরিচয় অজ্ঞাত থাকার পর তার স্বজনরা এসে শনাক্ত করলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মহদীপুর পলিপাড়া এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মমেজা খাতুন দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে।
উল্লেখ্য যে, শনিবার (১৪ মার্চ) রাতে গোলাহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ে থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।