পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজও সার বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২২০জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

2026-03-16T14:44:14+00:00
2026-03-16T14:44:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজও সার বিতরণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ৪৯)
পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজও সার বিতরণ
X

পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজও সার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২২০জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১৬ ই মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মো.এরফান উদ্দিন মাস্টার ও এমদাদুল হক প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২২০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষক এক কেজি করে পাটবীজ এবং পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার পেয়েছেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy