নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার ও অর্থিক সহায়তা বিতরণ

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর উদ্যোগে জোনের আওতাধীন এলাকার অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর ২০২৬

2026-03-16T15:04:56+00:00
2026-03-16T15:04:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার ও অর্থিক সহায়তা বিতরণ
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ২৪৫)
X

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর উদ্যোগে জোনের আওতাধীন এলাকার অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী, ঈদের পোশাক এবং অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন অধিনায়ক বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান (পিএসসি )এবং বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম (জোন উপ-অধিনায়ক) এর উপস্থিতিতে নানিয়ারচর জোনের আওতাধীন অসহায় পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী ও অর্থিক অনুদান,ঈদের পোশাক এবং অসুস্থ্য ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ সময় জোন অধিনায়ক বলেন, নানিয়ারচর জোন কর্তৃক দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অসহায় পরিবারগুলো সুন্দরভাবে ঈদ-উল-ফিতর পালন করতে পারেন সে জন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী অর্থিক অনুদান প্রদান করা হলো। এছাড়াও, এলাকার জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে জোন কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy