প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম (ভিজিট : ৬৮)

X
কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উন্নয়ন ফোরামের উপদেষ্টা আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সিআইপি জসীম উদ্দীনের বাড়ি থেকে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দুই হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও একই দিনে উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উপজেলার একটি হতদরিদ্র পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম পাঠান, উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফিজ নুরুন্নবী, উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আশরাফুল জামান মোল্লা, এসএম মনসুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।