খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ: শ্রমমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি

2026-03-16T15:49:03+00:00
2026-03-16T15:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ: শ্রমমন্ত্রী
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৭৭)
X

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, খাল খনন শেষ হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হলে তা একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে এতে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, বর্তমান সময়ে তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নেও জনগণ একইভাবে এগিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy