রাস্তায় গাড়ি আটকে ১৬০ মুরগি ছিনতাই, অতঃপর...

হবিগঞ্জে প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাস্তায় গাড়ি আটকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের ঘটনায় শাকিল মিয়া নামে এক স্থানীয় ছাত্রদল নেতাকে সাংগঠনিক

2026-03-16T15:58:55+00:00
2026-03-16T16:05:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাস্তায় গাড়ি আটকে ১৬০ মুরগি ছিনতাই, অতঃপর...
হবিগঞ্জে প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৪:০৫ পিএম  (ভিজিট : ১৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাস্তায় গাড়ি আটকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের ঘটনায় শাকিল মিয়া নামে এক স্থানীয় ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (১৫ মার্চ) জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগিবাহী গাড়ি আটকিয়ে ছিনতাই করা হয়। অভিযোগ অনুযায়ী, শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে প্রায় ১৬০টি মুরগি, দুটি মানিব্যাগ এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির সুপারভাইজার আশফাকের মোটরসাইকেলের চাবিও নেওয়া হয়, পরে স্থানীয়দের মধ্যস্থতায় ফেরত দেওয়া হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযুক্ত শাকিল মিয়া সংবাদমাধ্যমের ফোন কল রিসিভ করেননি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy