খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে: ফরজানা শারমিন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যে মানুষগুলো

2026-03-16T16:10:01+00:00
2026-03-16T16:10:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে: ফরজানা শারমিন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৬৯)
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল
X

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যে মানুষগুলো দিন আরে দিন খায় বাইরে যেতে পারে না তারা এলাকায় থেকে কাজগুলো করতে পারে। 

বাংলাদেশে কৃষি উন্নয়ন জন্য এবং গ্রামীণ জনপদের জীবন মানের উন্নয়ন জন্য এ কাজগুলো করা হয়েছে তার মধ্যে এটি অন্যতম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল ৪ কিলোমিটার খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এটা মানুষ যে চমৎকার ভাবে গ্রহণ করেছে। মানুষ বুঝতে পারছে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের যে উন্নয়ন সাধন করেছে তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান একইভাবে কৃষি শিল্প বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন একটি দ্বার উন্মোচন করছে। 

প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেনো করতেছি? তাদের বলতে চাই- আমাদেরকে আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বার বার ফিরে আসে।

তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমাদের চেয়েছি বলেই আমরা ফ্যামিলী কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিতে আরো উপস্থিত ছিলেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ অনেকে। পরে তিনি বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। এরপর পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। সেখানে প্রবীন সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy