প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম (ভিজিট : ৬৩)

X
বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে পাট, তিল ও গ্রীষ্মকালীন মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলায় মোট ৬৫০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৫৭০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। একই সঙ্গে ১৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং পাট, তিল ও মুগ ডালের আবাদ বৃদ্ধি পাবে। এতে কৃষকদের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনও আরও সমৃদ্ধ হবে।