ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম

বুলেটিন ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য

2026-03-16T16:31:54+00:00
2026-03-17T00:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ১২:১২ এএম  (ভিজিট : ১৯৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ভিসির নাম ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেন তিনি।

বিএনপি সরকার গঠনের ছয় দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি অধ্যাক নিয়াজ উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy