জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামীর রিমান্ড শুনানি ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমীন জাহান হত্যা মামলায় তার স্বামী ঢাকা কলেজের ছাত্র

2026-03-16T17:07:00+00:00
2026-03-16T17:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামীর রিমান্ড শুনানি ২৪ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৫:০৯ পিএম  (ভিজিট : ২৬৭)
X

ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমীন জাহান হত্যা মামলায় তার স্বামী ঢাকা কলেজের ছাত্র ফাহিম আল হাসানের রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাকে কারাগারে পাঠিয়ে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শহিদুজ্জামান তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে বিশ্বজিৎ দেবনাথ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। ফাহিমের পক্ষে তার আইনজীবী সৈয়দ জাহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তবে শুনানিকালে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত তাকে কারাগারে পাঠিয়ে আগামী ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

গতকাল রবিবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শারমীন জাহানের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর ওই রাত আড়াইটার দিকে আশুলিয়ার ইসলামনগর এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৪ জুন মাসে তারা পরিবারের অগোচরে বিয়ে করার পর থেকে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। ঘটনার দিন ১৫ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময়ে ফাহিম অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কপালে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy