গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সমন্বয়কের জামিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ সোমবার ঢাকার

2026-03-16T16:54:48+00:00
2026-03-16T16:54:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সমন্বয়কের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২২৫)
আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ
X

আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ

হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আসামি পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। একই দিন রাত সাড়ে ৮টার দিকে রিয়াদের সঙ্গে একই প্রতিষ্ঠানের মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়। 

অভিযোগে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে আসামিরা তাকে (নির্জন) সমাবর্তনে অংশগ্রহণের জন্য বলেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে রাজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান।

মামলার এজাহারে বলা হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করে। এতে তার নাকে লেগে উপরিভাগ কেটে গুরুতর জখম হয়। এ সময় তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্জাক।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy