পিরোজপুর জেলা প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য পিরোজপুরে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির

2026-03-16T17:27:55+00:00
2026-03-16T17:27:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুর জেলা প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৮৬)
অধ্যক্ষ আলমগীর হোসেন
X

অধ্যক্ষ আলমগীর হোসেন

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য পিরোজপুরে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে গত রোববার  (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান দেয়া হয়। ওই আদেশে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

সরকারের এই সিদ্ধান্তের ফলে পিরোজপুরসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, রোববার সারা দেশের ৪২টি জেলায় একযোগে নতুন প্রশাসকদের দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে পিরোজপুরে দায়িত্ব পাওয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy