ফ্যাসিস্টদের শ্যোন-অ্যারেস্ট: সেই ডিআইজিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া

2026-03-16T19:18:08+00:00
2026-03-16T19:18:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিস্টদের শ্যোন-অ্যারেস্ট: সেই ডিআইজিকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৫৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া এমন নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

আজ সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন এবং আইনজীবী শাহীনুজ্জামান।   

নোটিশে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দেওয়া ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে (এসবি) মঙ্গলবার এই ‘বিশেষ’ নির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy