আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরণ শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এবং ভিডব্লিউবি’র উপকারভোগীদের চাল বিতরণ শুরু হয়েছে।সরেজমিন সোমবার (১৬ মার্চ) সকালে

2026-03-16T19:18:03+00:00
2026-03-16T19:18:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরণ শুরু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৪৩)
চাল বিতরণ
X

চাল বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এবং ভিডব্লিউবি’র উপকারভোগীদের চাল বিতরণ শুরু হয়েছে। 

সরেজমিন সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার ৪ নং রাধানগর ও বলরামপুর ইউনিয়ন পরিষদ চত্বর গিয়ে চাল বিতরণের দৃশ্য চোখে পড়েছে। 

চৌকস উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, আটোয়ারী প্রেনক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকার প্রদত্ব বরাদ্দের পাশাপাশি রাধানগর ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রায় সাড়ে ৩ মেঃ টন চাল ক্রয় করে এলাকার দুঃস্থদের মাঝে বিতরণ করছেন। 

তিনি জানান, সরকারী ভাবে ৫৩৪ জন উপকার ভোগীর অনুকুলে ৫ মেঃ টন ও ৩৪০ কেজি চাল বরাদ্দ পেয়েছেন, যা একেবারেই অপ্রতুল। এজন্যই তিনি ব্যক্তিগত অর্থায়ানে চাল ক্রয় করে বিতরণের উদ্যোগ নিয়েছেন। 

এদিকে ৫ নং বলরামপুর ইউনিয়নে গিয়ে একই চিত্র দেখা গেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন বলেন, তিনি সরকারী ভাবে যে পরিমান বরাদ্দ পেয়েছেন তা চাহিদার তুলনায় অনেক কম। একারনে তিনি গত দিনগুলোতে ব্যক্তিগত উদ্যেগে চাল ক্রয় করে বিতরণ করেছেন এবং এবার ঈদ উপলক্ষে আর্থিকভাবে দুঃস্থদের সহযোগিতা করছেন। 

উপকারভোগী জনগোষ্ঠী রাধানগর ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়ের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy