টঙ্গিবাড়ীতে ঈদ উপহার বিতরণ করেন পাপিয়া ইসলাম

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সংরক্ষিত নারী

2026-03-16T19:39:36+00:00
2026-03-16T19:39:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে ঈদ উপহার বিতরণ করেন পাপিয়া ইসলাম
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২৪৫)
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পাপিয়া ইসলাম
X

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পাপিয়া ইসলাম


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী পাপিয়া ইসলাম। 

সোমবার সকালে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামে পাপিয়া ইসলামের নিজ বাড়িতে বিভিন্ন এলাকার নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল বিভিন্ন ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র। 

পাপিয়া ইসলাম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে তিনি নিম্নআয়ের মানুষের পাশে থেকে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। তার শ্বশুরের জীবদ্দশায়ও তারা এ কার্যক্রম পরিচালনা করতেন এবং এতে তিনি খুব আনন্দিত হতেন।

 তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা বলেন, ঈদের সময় এমন সহায়তা পেয়ে তারা খুবই আনন্দিত। এতে তাদের পরিবারের ঈদের আনন্দ আরও বেড়েছে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তারা পাপিয়া ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy