ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে জন্মদিন উৎসব

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আজ ১৬ই মার্চ ২০২৬ রোজ সোমবার টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সাদিয়া কমিউনিটি সেন্টার, এরশাদনগর

2026-03-16T19:44:36+00:00
2026-03-16T19:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে জন্মদিন উৎসব
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


আজ ১৬ই মার্চ ২০২৬ রোজ সোমবার টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সাদিয়া কমিউনিটি সেন্টার, এরশাদনগর প্রাঙ্গনে ১৫০ জন নিবন্ধিত অতিদরিদ্র পরিবারের শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক জমকালো জন্মদিন উৎসব পালন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতিবছরের ন্যায় এই বছরও জন্মদিনের কেক কেটে আনন্দ উৎসব করে শিশুদের জন্মদিন পালন করে। শিশু ও যুব ফোরামের সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মানস বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব চাঁন মিয়া, প্রধান শিক্ষক বিকল্প উচ্চবিদ্যালয়, এরশাদ নগর।

 এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়ন দলের সদস্য প্রতিনিধি, অভিবাবক প্রতিনিধি উপস্থিত ছিলেন। জনাব তাবাসসুম উনার বক্তব্যে উল্লেখ করেন যে ”ওয়ার্ল্ড ভিশন সর্বদাই ভিন্নমাত্রার অনুষ্ঠানের আয়োজন করে সরকারের পাশাপাশি তার কর্ম এলাকার শিশু ও উপকারভোগী পরিবারের উন্নয়নে কাজ করে যাচ্ছে”।


 উল্লেখ্য যে এই বার্থডে বাউন্সবেক প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী পৌরসভার টি পাচটি ওয়ার্ডে ৫০০০ শিশুদের প্রত্যেকের মাঝে ১টি করে মশারী ও ১টি করে ছাতা জন্মদিনের উপহার হিসেবে প্রদান করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy