ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রাম রোববার (১৫ মার্চ) রাতের প্রচণ্ড ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে

2026-03-16T20:08:13+00:00
2026-03-16T20:08:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী
উদ্বোধন করেন বিলহামলা খাল পুনঃখনন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৬৪)
ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড
X

ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড


বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রাম রোববার (১৫ মার্চ) রাতের প্রচণ্ড ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অন্তত ৪০টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে এবং গ্রামের অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সরাসরি ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, ভাঙা বাড়িঘর পরিদর্শন করেন এবং প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে অনেক গ্রামবাসী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দুর্যোগের সময় একজন জনপ্রতিনিধি সরাসরি এসে পাশে দাঁড়ানোয় তাদের মধ্যে নতুন করে আশা ও সাহস ফিরে এসেছে।



এরপর সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক বিলহামলা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।

তিনি আরও বলেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ স্মারক। খালটি পুনঃখনন হলে এলাকার কৃষি উৎপাদন ও সেচব্যবস্থা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ বিলহামলা খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে।

একই দিনে ঝড়বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি তার নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy