কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে খাল খনন করা অত্যান্ত জরুরি: আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন

2026-03-16T20:51:48+00:00
2026-03-16T20:51:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে খাল খনন করা অত্যান্ত জরুরি: আবদুল আউয়াল মিন্টু
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৮৪)
দাদনার খাল পুন:খনন কাজের উদ্বোধন
X

দাদনার খাল পুন:খনন কাজের উদ্বোধন

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যান্ত জরুরি। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারনে ভুগবস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে পানি কমে গিয়ে উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরী হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে। এছাড়া সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে। আমাদের কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যান্ত জরুরি। আমাদের সকল খালের সীমানা নির্ধারন করে উচ্ছেদ করে খাল গুলো কাটতে হবে। কেটে খাল গুলো ঠিক করে নদীর সাথে সংযোগ করে দিতে হবে।  তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন করা অতিব জরুরি হয়ে পড়েছে।

সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচীর আওতায় ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন (মীরের পোল) দাদনার খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। 

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতার্তুক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম,দাগনভুঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ ওসি ফয়জুল আজীম নোমান, প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন দাদনার খাল খনন আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন। 

৭ কিলোমিটার খাল খনন এটা দীর্ঘদিনের স্বপ্ন অত্র এলাকার মানুষের। অবশেষে সে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে খাল খননের মাধ্যমে।  স্থানীয় লোকজন মাননীয় মন্ত্রীকে এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy