বাকেরগঞ্জে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১/২০২৬-২০২৭ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র

2026-03-16T21:14:35+00:00
2026-03-16T21:14:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ২৩৬)
বীজ ও সার বিতরণ
X

বীজ ও সার বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১/২০২৬-২০২৭ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১২শত (১,২০০ জন) কৃষকের হাতে এই কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাকেরগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা। বীজ ও সার বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া।উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক গন এবং বাকেরগঞ্জে কর্মরত ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষি ও কৃষকের উন্নয়ন। আউশ আবাদে খরচ কমাতে এবং উৎপাদন বৃদ্ধিতে আমরা উপজেলার ১২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছি। এই প্রণোদনা কৃষকদের যেমন উৎসাহিত করবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।"

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ উন্নত জাতের উফশী আউশ ধান বীজ এবং ডিএপি ও এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আউশ চাষের মাধ্যমে ফলন বাড়িয়ে জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ উপস্থিত কৃষকদের উদ্দেশে বলেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাকেরগঞ্জ উপজেলার কৃষকদের পাশে যেমন সরকার ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মহোদয় রয়েছেন তেমনি কৃষকদের সবধরনের সহযোগিতা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন কাজ করবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy