পুঠিয়ার বানেশ্বরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2026-03-16T21:33:03+00:00
2026-03-16T21:33:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ার বানেশ্বরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৮০)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। 

বানেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, ছাত্রদল এবং বানেশ্বর কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৫ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন। 

আরও উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর খলিল সরকার, জেলা জাতীয়তাবাদি সমবায় দলের সাধারণ সম্পাদক রূপস সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া সাবেক পৌর মেয়ের আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি হুমায়ুন কবির, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ,  বানেশ্বর সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক রাজু আহমেদ সিজার সহ বানেশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy