পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় নওগাঁর পোরশায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া

2026-03-17T11:17:03+00:00
2026-03-17T11:17:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৯০)
X

সাবেক প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় নওগাঁর পোরশায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোরশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহসভাপতি শাকিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক ইকবাল শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলীসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy