প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৪৫ এএম (ভিজিট : ২৪১)

X
শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এবিএম মামুনুর রশীদ পলাশ। রবিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এবিএম মামুনুর রশীদ পলাশ জেলা বিএনপির স্থগিত হওয়া কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া তিনি শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে মামুনুর রশীদ পলাশকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।