প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম (ভিজিট : ৪০১)

X
সদরপুরে পুন:খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন এমপি বাবুল।
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধনের পরে ইউএনও শরীফ শাওন-এর সভাপতিত্বে স্থানীয়দের সঙ্গে আলোচনা সভায় এমপি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং স্থানীয় কৃষকরা এর সুফল পাবেন।
সদরপুর পিআইও অফিস সূত্রে জানা যায়, দেশে নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর অংশ হিসেবে সদরপুর উপজেলার “দড়িকৃষ্ণপুর কাটাখালের ব্রীজ থেকে ভূবনেশ্বর নদী” অভিমুখী খালের প্রস্তাবিত ব্যয় ১ কোটি ২০ লক্ষ টাকা, দূরত্ব সাড়ে চার কিলোমিটার; আর লোহারটেক ব্রীজ থেকে শ্রীরামদি রাজার পর্যন্ত খালের ব্যয় ১ কোটি ১০ লক্ষ টাকা, দূরত্ব চার কিলোমিটার। অনুমোদনপত্র পেলে কাজ শুরু হবে এবং এতে নারী-পুরুষ শ্রমিক অংশ নেবেন।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহার, কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব কবির মোল্যা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।