প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ৪:৫৭ পিএম (ভিজিট : ১৬৯১)

X
আফনান ইবনে হাসান
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফনান ইবনে হাসান-কে বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি-এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
শিক্ষাজীবনের পাশাপাশি আফনান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে তাঁর অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আফনান ইবনে হাসান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।