প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম (ভিজিট : ১১৩)

X
সুতাং নদী
হবিগঞ্জের লাখাই উপজেলায় বহমান সুতাং নদীর বেলেশ্বরতে অনুষ্টিত হয়েছে হিন্দু ধর্মাবল্মবীদের ঐতিহ্যবাহী মহাতীর্থ পুন্যস্নান।
মঙ্গলবার পুন্যের আশায় ও পরিবারর মঙ্গলার্থে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের জেলা থেকে হাজারো ভক্ত পুন্যার্থী স্নানে অংশ নেয় বেলেশ্বরীর ত্রি মাহোনায়।
পাশাপাশি পূর্ণ করেন নিজেদেও বা সন্তানের পরিবারের বিভিন্ন মানতকার্য। বেলেশ্বরী স্নানকে কেন্দ্র করে সুতাং তীরেবর্তী এলাকায় দেখা দেয় বারণীর, এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ, তবে শিল্পবর্জ্যে সুতাংয়ের দুষিত কালো পানির বিষাক্ত দুর্গন্ধে বিড়ম্বনায় পড়েন আগত পুন্যার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলেশ্বরীর মূল অবস্থান সুতাং তীরবর্তী সুইচগেট সংলগ্ন স্নানর উপযোগী করে রাখা হলেও বেশ কিছু পুন্যার্থী সুতাংয়ের বহমান পানিতে সম্পন্ন করেছেন মানতকার্য। সেই সাথে ধর্মীয় আবেগে পানি বিষাক্ততা আর দুগন্ধকে পাত্তা না দিয়ে কোন রকম নাক চেপে সেরে নিচ্ছেন পুজনীয় কার্যাদি।