চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে

2026-03-17T17:13:59+00:00
2026-03-17T17:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৪১)
কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক
X

কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক


কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন।  

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের জনৈক মোঃ আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো তাঁর নিজের মালিকানাধীন পিকআপ(ঢাকামেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। 

পথিমধ্যে রাত পৌঁনে ২.৫০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্র ও কাঠের রোল নিয়ে পিকআপ চালক ও হেলপার মোঃ আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এছাড়াও তারা একটি মোবাইল সেট ও নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।


মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy