টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পানি থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে তুরাগ

2026-03-17T17:33:29+00:00
2026-03-17T17:33:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পানি থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে তুরাগ নদের টঙ্গী অংশের সান্দারপাড়া এলাকায় মরদেহটির সন্ধান মিলে।

তবে ওই যুবকের পরিচয় সনাক্তে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মরদেহের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে নৌ-পুলিশ খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) কাজী নেওয়াজ বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy