চট্টগ্রামে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

​চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলো গ্রাউন্ডস্থ বিআরইএল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের (প্রশাসনিক ওয়ার্ড: পলো গ্রাউন্ড,

2026-03-17T19:32:43+00:00
2026-03-17T19:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ২২৬)
জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল
X

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল


​চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলো গ্রাউন্ডস্থ বিআরইএল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের (প্রশাসনিক ওয়ার্ড: পলো গ্রাউন্ড, সিআরবি ও চকবাজার) উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

​বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিনিয়র আয়কর আইনজীবী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী তাওসিফ সুলতান রাফি।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিসিআর লিঃ সিআরবি-এর হিসাব রক্ষক ও সমাজসেবক আমিনুল ইসলাম জসিম। ইফতার মাহফিলটি পরিচালনা করেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজমীর।

​আয়োজক সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে এলাকার প্রায় ২৫০ জন কর্মী ও সুধী উপস্থিত ছিলেন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy