বেতন দেওয়ার দিন কারখানায় তালা! পালালো মালিক, শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন না দিয়ে মালিক পালিয়ে যাওয়ায় সড়ক অবরোধ

2026-03-17T19:42:35+00:00
2026-03-17T19:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতন দেওয়ার দিন কারখানায় তালা! পালালো মালিক, শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৭:৪৭ পিএম  (ভিজিট : ৫২)
পোশাক কারখানায় সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা
X

পোশাক কারখানায় সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা


ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন না দিয়ে মালিক পালিয়ে যাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর অলঙ্কার মোড় এলাকায় ‘জায় ফ্যাশন’ কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৮ মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হবে কারখানায়। তার আগের দিন শেষ কর্মদিবস মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। মালিক কিংবা কোনও কর্মকর্তাকে না দেখে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কোনও ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কারখানার সামনের সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। এতে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে আজ সব পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু কাল রাতে কিংবা সকালে কারখানায় তালা দিয়ে মালিক পালিয়ে গেছেন। ঈদে বেতন-বোনাস না পেয়ে তারা চরম সংকটে পড়েছেন। কীভাবে ঈদ করবেন, বুঝতে পারছেন না তারা। তাদের দাবি, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 


সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন।

শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারখানাটিতে প্রায় ১০০ শ্রমিক কাজ করেন। অতীতেও বেতন-ভাতা নিয়ে সমস্যা হয়েছিল। মালিক জামাল হোসেন কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছেন, এমনকি তার বাসাও তালাবদ্ধ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বায়ারদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় ৫০ শতাংশ বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। শ্রমিকরা আপাতত তা মেনে নিয়েছেন।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy