পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ রমজানে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের

2026-03-17T21:01:13+00:00
2026-03-17T21:01:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৭৩)
ইফতার ও দোয়া মাহফিল
X

ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজানে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ। 

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, মেছের আলি সানা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরাজ, শেখ আ. কুদ্দুস, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, হুরায়রা বাদশা, অ্যাড. হাসিবুর রহমান। এসময় কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাংবাদিক জিএ গফুর, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, এম আর মন্টু,  প্রমথ রঞ্জন সানা,  নজরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, শাহ জামান বাদশা, শাহরিয়ার কবির, আশরাফুল ইসলাম, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ উপস্থিত ছিলেন। 

এছাড়া সৌহার্দ্য ও সম্প্রীতির এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, সুধীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দল-মত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। 

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক সহ অসুস্থদের সুস্থতা ও  প্রায়তদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর। সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আগত অতিথিরা পাইকগাছা প্রেসক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়তা করে। 

প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। ইফতারের পর উপস্থিত সকলে এক সাথে মাগরিবের নামাজ আদায় করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy