যশোরে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার মাহফিল মঙ্গলবার (১৭ মার্চ) শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

2026-03-17T21:23:31+00:00
2026-03-17T21:23:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৬৬)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার মাহফিল মঙ্গলবার (১৭ মার্চ) শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

ইফতারির পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান। তিনি অতিথিদের স্বাগত জানিয়ে ব্যবসায়ী সমাজের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

এসময় চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মোকছেদ আলী মুনলাইট ও এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ সৈয়দ শাহাজাহান আলী খোকন এবং নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, খায়রুল কবির চঞ্চল, শ্যামল দাস ও নুরুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy