একই দিনে মহল্লার পৃথক বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত

2026-03-18T11:15:15+00:00
2026-03-18T11:15:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একই দিনে মহল্লার পৃথক বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১৬৮)
দুই বন্ধু মুসান্না গালিব মিম ও শেখ শরিফ
X

দুই বন্ধু মুসান্না গালিব মিম ও শেখ শরিফ

নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা মা অন্যত্র থাকায় তিনি নিজের বাড়িতে একাই বসবাস করতেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। এ সময় তার পা খাটে লাগানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কয়েকদিন আগে মীম আত্মহত্যা করেছে। 

অপরদিকে খবর পেয়ে পুলিশ শেখ শরীফের বাড়ির কক্ষের দরজা ভেঙে ভবনের ভেতরে সিলিংফ্যানে খাটে পা লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ওই বাড়িতে তাঁর অসুস্থ মা ঘটনাটি টের পাননি। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনেই মাদকাসক্ত বলে ধারণা পাওয়া গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 




  বিষয়:   মরদেহ উদ্ধার  ঘোড়াশাল  নরসিংদী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy