জনগণের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয়

2026-03-18T11:10:20+00:00
2026-03-18T11:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ৮৫)
X

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয় রাজনৈতিক সরকার অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সকল প্রকল্প বাস্তবায়ন করবে এবং প্রকল্পের ক্ষেত্রে সর্বদা জনগুরুত্ব বিবেচনা করবে।

মন্ত্রী এ কথা বলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া মহাসড়কে রাবনাবাদ নদীর উপর ৮৮২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতু উদ্বোধন অনুষ্ঠানের সময়।

মন্ত্রী আরও বলেন, সেতুর টোল গ্রহণের নীতিমালা রয়েছে। ১৯৯ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু টোলমুক্ত, এর বেশি হলে টোল নেওয়া বাধ্যতামূলক। তবে সরকারের নীতিমালা অনুযায়ী জনগণের জন্য কল্যাণকর সমাধান বিবেচনা করে টোল নির্ধারণ করা হবে।

বিকেলে মন্ত্রী পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বরিশাল বিভাগের কমিশনার মোঃ মাহফুজুর রহমান এবং জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy