বেলাবোয় ১২ শত পরিবারে ঈদ উপহার বিতরণ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর বেলাবো উপজেলায়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে ১২

2026-03-18T12:37:33+00:00
2026-03-18T12:37:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলাবোয় ১২ শত পরিবারে ঈদ উপহার বিতরণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৫৭৮)
X

নরসিংদীর বেলাবো উপজেলায়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে ১২ শত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার পাইলট মর্ডান হাই স্কুল মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশন-এর উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সেলিম-এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সদর ইউনিয়নের ১২ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন প্রধান অতিথি হাকিম মোঃ হযরত আলী, যিনি কায়েস আহমেদ সেলিমের পিতা। এছাড়া জেলা বিএনপির সদস্য এস. এম শাহজাহান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হাকিম মোঃ হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy